ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর বোন সায়মা তামশি সিদ্দিকী। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
ভারতীয় এক গণমাধ্যমে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নওয়াজুদ্দিনের ভাই আয়াজুদ্দিন সিদ্দিকী। প্রায় ৮ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সায়মা।জানা গেছে, একটি বিশেষ কাজে আমেরিকায় অবস্থান করায় মৃত্যুর সময় সায়মার পাশে থাকতে পারেননি নওয়াজুদ্দিন। তিনি। রোববার (৮ ডিসেম্বর) উত্তর প্রদেশের বুদ্ধানা গ্রামে সায়ামাকে দাফন করা হবে বলেও জানিয়েছেন আয়াজুদ্দিন।
গত বছর সোশ্যাল মিডিয়াতে এই বোনের ক্যান্সারের কথা ভক্তদের জানিয়েছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন সায়মা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
