এইমাত্র পাওয়া

মঙ্গলবার থেকে প্রাক–প্রাথমিকে শ্রেণি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল মঙ্গলবার (৭ মে) থেকে প্রাক্‌–প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে প্রাত্যহিক সমাবেশও (অ্যাসেম্বলি) চলবে। আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সোমবার (০৬ মে ২০২৪) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ৭ মে থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক্‌-প্রাথমিক শ্রেণিসহ), শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ সালের শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী চলবে।

এর আগে তীব্র তাপদাহের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর গত ২৮ এপ্রিল থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়। তবে তাপদাহ স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত ক্লাসের সময় কমিয়ে আনা ছাড়াও প্রাত্যহিক সমাবেশ বা অ্যাসেম্বলি বন্ধ রাখার শর্ত জুড়ে দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.