এইমাত্র পাওয়া

মঙ্গলবার আগের সূচিতে ফিরছে প্রাথমিকের ক্লাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল মঙ্গলবার (০৭ মে ২০২৪) সরকারী প্রাথমিক বিদ্যালয় পূর্বের সময়ানুযায়ী চলবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (০৬ মে ২০২৪)  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ০৭ মে ২০২৪ থেকে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূুহের শ্রেণিকার্যক্রমসহ সকল কার্যক্রম ২০২৪ শিক্ষা বর্ষের বর্ষপঞ্জী অনুযায়ী চলবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, তাপদাহের কারণে এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮ থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে বলেও ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.