যুক্তরাষ্ট্রে নবজাতক শিশুদের জন্য রাখা শীর্ষ ১০ টি নামের তালিকায় মোহাম্মদ নামটি উঠে এসেছে। দেশটিতে এবারই প্রথম তালিকার শীর্ষ দশে এই নাম অন্তর্ভুক্ত হয়েছে।শিশুদের নিয়ে কাজ করা একটি প্রতিষ্ঠানের ডাটা থেকে এই তথ্য পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো ভিত্তিক অনলাইন মিডিয়া বেবি সেন্টার এর সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে,২০১৯ সালে দেশটিতে জন্ম নেয়া শিশুদের নামের তালিকার ১০ নম্বরে মোহাম্মদ নামটি উঠে এসেছে।
বুধবার(৪ ডিসেম্বর) বেবি সেন্টার এক বিবৃতিতে জানায়,অমুসলিম পরিবারের নবজাতক শিশুদের নাম বাছাই করার জন্য অনেক নাম রয়েছে।কিন্তু মুসলিম পরিবারের শিশুদের নাম রাখার ক্ষেত্রে নবীর নামে নাম রাখার একটি ঐতিহ্য রয়েছে।
বেবি সেন্টার জানায়, সামাজিক সুরক্ষা ডাটায় দেখা গেছে, ২০০০ সালে মোহাম্মদ নামটি ৬২০ নম্বরে ছিল কিন্তু ২০১৮ সালে এই নামটি তালিকার আরো উপরে উঠে এসেছে।তবে সরকারী সংস্থাগুলো বিভিন্ন বানানে লেখা মোহাম্মদ নামের সংখ্যা একসঙ্গে করলে এই নামটি তালিকার আরো উপরে উঠে যেত বলে ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ২০১৮ সাল থেকে মোহাম্মদ নামটির জনপ্রিয়তা শতকরা ২৯ ভাগ বেড়ে যায়। ফলে তালিকার ১০ নম্বরে থাকা ম্যাসন নামটি সরিয়ে মোহাম্মদ নামটি জায়গা করে নেয়।
মোহাম্মদ নামটি মূলত ২০১৩ সালে শীর্ষ তালিকার ১০০ নম্বরে উঠে আসে।এরপর থেকে প্রতিবছরই মোহাম্মদ নাম উপরের দিকে উঠতে থাকে।
অপরদিকে মেয়ে শিশুদের নামের তালিকার ক্ষেত্রেও আরবী নাম আলিয়া ১০ নম্বর স্থানে উঠে এসেছে। এক্ষেত্রে আরেক আরবী নাম লায়লাকে সরিয়ে শীর্ষ দশে স্থান করে নিয়েছে আলিয়া।
বেবি সেন্টারের দেয়া তথ্য অনুযায়ী শীর্ষ ১০ টি ছেলে শিশুদের নাম:
১. লিয়াম ২. জ্যাকসন ৩. নোয়াহ ৪. এইডেন ৫. গ্রেসন ৬. কেডেন ৭. লুকাস ৮. এলিজা ৯. অলিভার ১০. মোহাম্মদ
মেয়ে শিশুদের নাম:
১. সোফিয়া ২. অলিভিয়া ৩. এমা ৪. আভা ৫. আরিয়া ৬. ইসাবেলা ৭. অ্যামেলিয়া ৮. মিয়া ৯. রাইলি ১০. আলিয়া
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
