সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদলে মাদ্রাসার প্রাথমিক স্তরের ছাত্রীদের কল্যাণে হলদে পাখির ঝাঁক গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনয়ীয় ব্যবস্থা নিতে মাদ্রাসা প্রধানদের নির্দেশ দেয়া হয়েছে। মাদ্রাসা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
হলদে পাখির ঝাঁক গঠনের মাধ্যমে ছাত্রীদের নিয়ম-শৃঙ্খলা, সময়ানুবর্তীতা ও শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে উঠবে। ছাত্রীদের বয়সভিত্তিক একে অপরের সাহায্যে দেশে-বিদেশে গার্ল গাইডদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।
সূত্র জানায়, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মূলত মেয়েদের বয়সের ভিত্তিতে চারটি শাখায় বিন্যাস করে থাকে। এর মধ্যে হলদে পাখি (৬-১০ বছর), যার মূলমন্ত্র সাহায্য করা; গার্লস গাইড (১০-১৬ বছর), যার মূলমন্ত্র সদা প্রস্তুত থাকা; রেঞ্জার (১৬-২৪ বছর), যার মূলমন্ত্র সমাজসেবা; যুবনেত্রী গাইড (২৪-৩০ বছর), যার মূলমন্ত্র সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং ধর্মের একনিষ্ঠ অনুসরণ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
