এইমাত্র পাওয়া

নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায়  ‘নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং’ বিষয়ক ০২ (দুই) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে যোগ দিতে অফিস আদেশ জারি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  আগামী ২১ এপ্রিল, ২০২৪ খ্রি. হতে ২২ এপ্রিল, ২০২৪ খ্রি. পর্যন্ত জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), ঢাকায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

বুধবার মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাগণের জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ, মনিটরিং ও মেন্টরিং’ বিষয়ক ০২ (দুই) দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়,  মনোনীত প্রশিক্ষণার্থীগণকে প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে ভেন্যুতে আসার সময় ‘নতুন শিক্ষাক্রম রুপরেখা ২০২১’ সঙ্গে নিয়ে আসতে হবে। উল্লিখিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণ নির্ধারিত তারিখ সকাল ৯:০০ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবেন। উক্ত প্রশিক্ষণ বাবদ প্রশিক্ষণার্থীগণের বিধি মোতাবেক প্রাপ্য সকল ভাতা ও সম্মানী নিজ নিজ ব্যাংক একাউন্টে ই.এফ.টি- এর মাধ্যমে প্রেরণ করা হবে। এজন্যে প্রত্যেক প্রশিক্ষণার্থীর নিজ নামে ১৩ (তেরো) ডিজিটের সক্রিয় ব্যাংক একাউন্ট ও রাউটিং নম্বর প্রয়োজন হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
মনোনীত প্রশিক্ষণার্থীগণের তালিকা দেখুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading