এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ যারা

নিজস্ব প্রতিবেদক :

প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে বরগুনার আমতলী উপজেলায় ১১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব তালিকা প্রকাশ করেছে বাছাই কমিটি।

প্রকাশিত তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন, প্রধান শিক্ষিকা কামরুন্নাহার, সহকারী শিক্ষক মো. তৌহিদুল ইসলাম, সহকারী শিক্ষিকা ফজিলাতুন নেছা পাপড়ি, বিদ্যালয় চন্দ্রা চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এসএমসি আবদুল ওহাব মিয়া, বিদ্যোৎসাহী সমাজকর্মী পৌর মেয়র মতিয়ার রহমান, কাব শিক্ষক মো. শাহ আলম মিঞা, কর্মচারী মো. আবুল হোসেন, সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন ও ঝরে পড়া কমানো স্কুল ৪৯নং চাওড়া চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. বশির উদ্দিন বলেন, শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিযোগিতা বাড়বে। প্রতিযোগিতা বাড়লে লেখাপড়ার মান বৃদ্ধি পায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.