নিজস্ব প্রতিবেদক।।
আজ ২৭ মার্চ, ২০২৪ খ্রি. বুধবার সকাল ১১:০০টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ পরিদর্শনে আসেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাদিয়া ইসলাম। এ সময় কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, এডিসি মহোদর এপিএস অনুজ কুমার ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, রূপা চৌধুরী লাইব্রেরি, স্বপন দাশ অডিটোরিয়াম ভবন, শেখ রাসেল আইসিটি ভবন পরিদর্শণ করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বঙ্গবন্ধু পুষ্প কানন, নান্দনিক টেরাকোটা সমৃদ্ধ শহিদ মিনার, শেখ রাজিয়া নাসের, শেখ হেলাল উদ্দীন এমপি, কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাসের ম্যুরাল ও বিশাল খেলার মাঠ দেখে তিনি বিমোহিত হন।
কলেজ পরিদর্শন করে এবং পরিদর্শন খাতায় মন্তব্য শেষে তিনি বলেন, বাগেরহাটে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠায় আমি বিমোহিত। তিনি আরো বলেন, এখানে আসলে মন ভালো হয়ে যায়।

শিক্ষকদের উদ্দেশ্যে বলেন আজকের শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধের উপরে শিক্ষা দেয়াটা খুবই জরুরি। পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
