২০২০ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকের সংরক্ষিত তিনদিনের ছুটিসহ বিভিন্ন দিবস উপলক্ষে মোট ৮৫ দিন ছুটি থাকছে। ছুটির তালিকার বিভিন্ন পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করে দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মোকসেদ আলী স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। তালিকাটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।
২০২০ সালের ১৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত স্কুলগুলোতে অর্ধবাষিকী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুলাই অর্ধবার্ষিকী পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে। আর ৩ থেকে ১৭ অক্টোবর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর সকল টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
