ঢাকাঃ দিন দিন বেড়েই চলেছে ভুয়া বা স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার ঘটনা। তাই ব্যবহারকারীদের রক্ষার জন্য নিজেদের অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা যুক্ত করেছে ট্রু কলার। ‘ম্যাক্স’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাটি সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানাতে পারে বলে জানিয়েছে ফোনকলের পরিচয় শনাক্তের জনপ্রিয় অ্যাপটি।
নতুন সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের কাছে কেউ কল করলেই, প্রেরকের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। বর্তমানে ট্রু কলার অ্যাপ শুধু নিজেদের তথ্যভান্ডারে থাকা তথ্য যাচাই করে কল করা ব্যক্তির পরিচয় জানিয়ে থাকে। কিন্তু ‘ম্যাক্স’ ট্রু কলারের তথ্যভান্ডারের পাশাপাশি অনলাইনে থাকা বিভিন্ন তথ্যও পর্যালোচনা করে পরিচয় যাচাই করে জানাতে পারে। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় সহজে ভুয়া কল করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানতে পারবেন।
ট্রু কলারে থাকা নাম যেভাবে পরিবর্তন করবেন:
ট্রু কলারের তথ্যমতে, এ সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। অর্থাৎ প্রতি মাসে অর্থের বিনিময়ে ট্রু কলার অ্যাপ ব্যবহার করলেই শুধু এ সুবিধা পাওয়া যাবে। এর জন্য প্রতি মাসে ১০ ডলার গুনতে হবে গ্রাহকদের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
