এইমাত্র পাওয়া

নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

ঢাকাঃ নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে এস এম জাকারিয়া জামি নামে (২৪) এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। বুধবার (২০ মার্চ) রাত দেড়টার দিকে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকার বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জামি শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় বাবা-মার সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি তেজগাঁও আহসানউল্লাহ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামে।

ওই শিক্ষার্থীর বাবা বলেন, রাতে বন্ধুদের সঙ্গে বাইরে যেতে চেয়েছিল জামি। বেশি রাত হওয়ায় জামিকে বাইরে যেতে নিষেধ করা হয়। এ বিষয় নিয়ে জামির সঙ্গে মনোমালিন্য হয়। রাতে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দেখা যায় জামি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ধোলাইপাড় থেকে ওই শিক্ষার্থীকে স্বজনেরা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.