ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি স্তরে নিয়োগ করা তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রী স্তরে গভর্নিংবডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকরা এমপিওভুক্তির সুযোগ পাবেন।

বুধবার (১৩ মার্চ)  মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব (বেসরকারি-মাধ্যমিক) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এতে বলা হয়,  ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রী স্তরে গভর্নিংবডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের আটটি শর্ত পূরণ সাপেক্ষে এমপিওভুক্ত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো :

  • শিক্ষা প্রতিষ্ঠানটি ডিগ্রী স্তর এমপিওভুক্ত থাকতে হবে:
  • নীতিমালা অনুযায়ী তৃতীয় শিক্ষকের নিয়োগকালীন কামা যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মরত থাকতে হবে;
  • এ বিভাগের ০৬ এপ্রিল ২০১৩ তারিখে নং ৩0000000000২,২০১৯,৬৬ স্মারকে জারিকৃত পরিপত্রের নির্দেশনা অনুযায়ী ব্যানবেইসে অনলাইনে সংগৃহীত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডাটাবেইসে সংরক্ষিত তথ্যাদির সহিত আবশ্যিকভাবে তুলনামূলক যাচাই বাছাই করতে হবে। ডাটাবেইসে তথ্য যথাযথ না থাকলে কোনো তৃতীয় শিক্ষককে এমপিওভুক্ত করা যাবে না:
  • শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ অক্টোবর ২০১৬ তারিখের নং ৩৭,০০,০০০০.০.০.০০৬.১৬-৩৫৪ পত্রের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখের মধ্যে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত করতে হবে;
  • তৃতীয় শিক্ষক নিয়োগ করা হয়নি এরূপ প্রতিষ্ঠানে নতুনভাবে কোনো তৃতীয় শিক্ষক নিয়োগ করা যাবে না;
  • নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানে বিষয় ভিত্তিক কান্য শিক্ষার্থী (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য অনুযায়ী) থাকতে হবে। তবে বর্তমানে কাম্য শিক্ষার্থী না থাকায় কোন শিক্ষক এমপিওভুক্ত হতে না পারলে পরবর্তীতে কাম্য শিক্ষার্থী পুরণ হলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে এমপিওভুক্ত হতে পারবে;
  • নীতিমালা অনুযায়ী যোগা তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির পর, উক্ত এনপিওপ্রাপ্ত শিক্ষকদের নাম, পদবী, বিষয়, প্রতিষ্ঠানের নাম ও শিক্ষার্থীর সংখ্যাসহ প্রতিবেদন আগামী ৬ (ছয়) মাসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে
  • প্রতিষ্ঠানে কাম্য শিক্ষার্থীর সংখ্যা (বিষয় ভিত্তিক) যথাযথ থাকতে হবে। তা না হলে ব্যক্তি এমপিওপ্রাপ্ত হবে না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৪

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.