নোয়াখালীঃ সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষক। এ ছাড়াও দীর্ঘদিন থেকে সেশনজটে ভোগা সমাজবিজ্ঞান বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেন।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ফয়সাল হাসান ও ড. মো. তসলিম মাহমুদ, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. প্রতিমা সরকার।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফাতেমাতুজ জহুরা ইভামনি, সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ড.মোহাম্মদ আব্দুল মমিন সিদ্দিকী, ইনস্টিটিউট অফ ইনফরমেশন সায়েন্সেসের শিক্ষক উম্মে হাবিবা, আইন বিভাগের শিক্ষক বাদশা মিয়া, এপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. সুকান্ত ভৌমিক।
এ ছাড়াও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন মহিবুল ইসলাম ও মাহবুবা ইসলাম শান্তা নামে দুই জন শিক্ষক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
