নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে স্বামী রকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদেরও ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী। তবে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ব্যাপারে কিছুই জানাননি। এরপর থেকে ফেসবুকে নিজের একাকিত্বে ভোগা ও আস্থাহীনতার বিষয়গুলো তুলে ধরেছেন এই নায়িকা। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন পোশাকের ফটোশুটে অংশ নিচ্ছেন মাহি।
সম্প্রতি অপু বিশ্বাসের নতুন পার্লারে গিয়েছিলেন মাহি। সেখানে রূপচর্চার সেবা নিয়েছেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, অপু বিশ্বাসকে উদ্দেশ করে মাহি বললেন উত্তরাতে এমন একটা সেলুন করতে। অপুও নিরাশ করেননি মাহিকে। বর্তমানে মাহির হাতে কোনো সিনেমার কাজ নেই। তাই ব্র্যান্ড প্রমোশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ব্রাইডাল ফটোশুটের পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেলও হয়েছেন। ফটোশুটের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই কানাঘুষা চলছে, তবে কি অপু বিশ্বাসের পথেই হাঁটছেন মাহি? কেউ কেউ বলছেন, শাকিব খানের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর অপু বিশ্বাস ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন ও শোরুম উদ্বোধন করতেন। এখন মাহিও বিচ্ছেদের ঘোষণা দিয়ে একই কাজ করছেন!
এদিকে মাহির বিচ্ছেদ ঘোষণার পর মুখ খুলেছেন অভিনেত্রীর স্বামী রকিব সরকার। বর্তমানে তিনি থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন। বিচ্ছেদ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রকিব বলেছেন, ‘গত বছরের জুন মাস থেকে আমরা আলাদা থাকতে শুরু করেছি। আমি ও মাহি উত্তরার বাসায় আলাদা থাকতাম।’
তিনি বলেন, ‘আমার মোবাইলে আসা আমারই পরিবারের একজনের একটি এসএমএসকে কেন্দ্র করে মাহির মন খারাপ হয়। এরপর সে আমার বাসা থেকে তার মায়ের বাসায় চলে যায়।’
রকিব সরকার আরও বলেন, মাহি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তাকে একাধিকবার ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। একপর্যায়ে আমি নিজেই মাহির সঙ্গে তার মায়ের বাসায় উঠি। দুই পরিবারের সদস্যরা মিলেও মাহিকে বোঝাতে পারেনি। একবার বুঝে তো পরেরবারই উল্টে যায়। এভাবেই আমাদের আলাদা থাকার দিনগুলো পার হয়েছে। তবে শেষ পর্যন্ত বোঝাতে ব্যর্থ হয়ে বিচ্ছেদের পথে। চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এটি ছিল দুজনের দ্বিতীয় বিয়ে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০৫/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
