এইমাত্র পাওয়া

‘উদীয়মান নেতা’ সম্মাননা পেলেন ১ হাজার শিক্ষার্থী

ঢাকাঃ ‘উদীয়মান নেতা’ হিসেবে সম্মাননা পেয়েছেন দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১ হাজার শিক্ষার্থী। ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন এক্সপো অ্যান্ড ইমারজিং লিডারস অ্যাওয়ার্ড ২০২৪’ শীর্ষক দিনব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়

শনিবার (২ মার্চ) এমএইচ গ্লোবাল গ্রুপের আয়োজনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল এডুকেশন এক্সপো। যেখানে দেশে ও বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সব ধরনের সহায়তা নেয় শিক্ষার্থীরা।

এই আয়োজনে ইমারজিং লিডারস অ্যাওয়ার্ড বা উদীয়মান নেতার সম্মাননা ছাড়াও ছিল ক্যারিয়ার ফেয়ার। ১৫০টিরও বেশি পদে চাকরির সুযোগ, নেটওয়ার্কিং, স্বীকৃতিসহ আরও অনেক সুযোগ সুবিধা।

এডুকেশন এক্সপোতে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া, চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মর্জা, চিফ অপারেটিং অফিসার বেঞ্জামিন বিলবাস্টোন এবং এমডি কেথরিন ওভানস, চিফ কর্মাশিয়াল অফিসার (সিসিও) জহিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্যানগর বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল এনগেজমেন্টের ডিরেক্টর স্যামুয়েল জ্যাকসন রয়লি, এনসিইউকে এর রেজিওনাল ডিরেক্টর এ্যানডিউ স্টগহান। এ ছাড়াও যুক্তরাজ্যের স্বনামধন্য সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের তাদের একাডেমিক প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব অর্জন করানো এবং সফল ক্যারিয়ার তৈরি করতে সহায়তা প্রদান করা। আমরা আমাদের উদ্যোগের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত ও ক্ষমতায়িত করার লক্ষ্য রাখি।’

এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমএইচ গ্লোবাল গ্রুপ আত্মপ্রকাশ করেছে।

এটি মূলত এমআইই প্যাথওয়েজ, এমআইই (মাটিক্স ইন্টারন্যাশনাল এডুকেশন) ইংলিশ একাডেমি, এমআইই সার্ভিস, এএইচজেড এসোসিয়েটশস, এলামনাই ব্রিজ, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এর সমন্বয়ে গঠিত একটি গ্রুপ অব কোম্পানিজ। এই গ্রুপ শিক্ষার্থীদের শিক্ষাগত ও পেশাগত জীবনে ক্ষমতায়নের জন্য শিক্ষামূলক বৃত্তি এবং ক্যারিয়ার মেন্টরশিপ প্রোগ্রামসহ আরও বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.