১২ ডিসেম্বর রাজশাহীর এমপিওভুক্ত ৮৫ প্রতিষ্ঠানের তথ্য যাচাই

নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানের তথ্য যাচাই করতে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে আগামী ১২ ডিসেম্বর ঢাকা বোর্ডে আসার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

প্রতিষ্ঠানের প্রধানকে এমপিও সংক্রান্ত কাগজপত্র নিয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে আসতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ তথ্য নিশ্চিত করেছে।

১২ ডিসেম্বর সকাল ১০টায় রাজশাহী বোর্ডের অধীনে মাধ্যমিক ৭১টি, উচ্চমাধ্যমিক স্কুল এন্ড কলেজ ৯টি, উচ্চমধ্যমিক কলেজ ৫টি প্রতিষ্ঠানের প্রধানকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে উপস্থিত থাকতে হবে।

রাজশাহীর ৮৫ প্রতিষ্ঠানের তালিকা

নতুন এমপিওভুক্তির তালিকায় স্থান পাওয়া এসব প্রতিষ্ঠানের প্রধানকে এমপিওভুক্তি তথ্য যাচাইয়ের কাগজপত্রের মূলকপি ও ১সেট ফটোকপি নিয়ে নির্ধারিত সময়ে ঢাকা বোর্ডে উপস্থিত হতে বলা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ে ১ম পাঠদান ও স্বীকৃতির থেকে ধারাবাহিকভাবে সর্বশেষ স্বীকৃতির মূল কপি ও ফটোকপি লাগবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের ১ম পাঠদানের অনুমতি এবং পর্যায়ে ভিত্তিক স্বীকৃতির প্রথম কপি ও শেষ আদেশের মূলকপি ও সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে।

এছাড়া ২০১৭ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠানগুলোর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা জানাতে হবে। এ ক্ষেত্রে ২০১৭ খ্রিষ্টাব্দের শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্টার ও শ্রেণি ভিত্তিক হাজিরা খাতার মূলকপি ও সত্যায়িত ফটোকপি তথ্য যাচাইয়ে প্রয়োজন হবে। এছাড়া প্রতিষ্ঠানের ২০১৫.২০১৬, ২০১৭ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠানগুলোর স্তরভিত্তিক পাবলিক পরীক্ষার ফরমপূরণ, রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি, রেজিস্ট্রেশনের টাকা জমার রশিদ ও স্তরভিত্তিক পাবলিক পরীক্ষায় ফলাফলের মূল কপি ও সত্যায়িত ফটোকপি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তথ্য যাচাইয়ে প্রয়োজন হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.