নিজস্ব প্রতিবেদক।।
রংপুরে মিঠাপুকুরে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন রাণীপুকুর এরশাদ মোড়ে রাইজিং পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশারের ফটোকপির দোকান বাশার এন্টারপ্রাইজে প্রশ্নপত্র ফটোকপি করার সময় হাতেনাতে এক শিক্ষককে আটক করা হয়। অভিযুক্ত রবিউল ইসলাম খোড়াগাছ স্কুল এন্ড কলেজের (নন এমপিওভুক্ত) সহকারি শিক্ষক।
বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন অবস্থায় ফটোকপির দোকান খোলা রাখার অপরাধে বাশার এন্টারপ্রাইজকে ২০০ টাকা জরিমানা হয়।
রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুল্লাহেল কাফি বলেন, অভিযুক্ত শিক্ষক খোড়াগাছ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। তিনি পরীক্ষা কেন্দ্রের কোন দ্বায়িত্বে ছিলেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলামকে এক মাসের কারাদন্ডসহ ফটোকপি ব্যবসায়ীকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, বৈরাতী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে।
গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ইংরেজী প্রথমপত্র পরীক্ষায় রাণীপুকুর স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে শাহ আবুল কাশেম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদের সুজনের স্থলে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করায় সাকিবুল হাসান (১৮) নামে এক শিক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সাকিবুল হাসান মানিকগঞ্জ জেলার পারুলিয়া দৌলতপুর এলাকার আনছার আলীর ছেলে।
শিবা/জামান/২৩.০২.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
