এইমাত্র পাওয়া

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

ঢাকাঃ বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান এখন ১০২তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

এ তথ্য উঠে এসেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে।

গত ১৯ বছরের নথির ভিত্তিতে প্রতি বছর ‘হেনলি পাসপোর্ট সূচক’ প্রকাশিত হয়। আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠনের (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) নথির ভিত্তিতে ১৯৯টি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয়।

পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি খতিয়ে দেখা হয়। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব থেকে বেশি দেশে যাতায়াত করতে পারেন, সেই দেশের পাসপোর্ট তত শক্তিশালী।

বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.