নিউজ ডেস্ক।।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহেই টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে শবে বরাত। এ হিসাবে শবে বরাতের পরদিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়ছে ২৬ ফেব্রুয়ারি (সোমবার)। এদিকে ২১ ফেব্রুয়ারির সরকারি ছুটি পড়েছে বুধবার।
আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ক্যালেন্ডার অনুযায়ী একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি।
অথবা শবে বরাতের ছুটির আগের দিন রোববার একদিন ছুটি নিলেই পাবেন টানা চার দিনের ছুটি। কারণ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি। মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস আদালত খোলা রয়েছে।
এই একদিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সেসময়ও টানা চারদিনের ছুটি ভোগ করা যাবে। এরআগেও ঈদসহ বিভিন্ন দিবসে এমন সুযোগ পেয়েছেন বিভিন্ন দফতরের কর্মীরা।
শিবা/জামান-২০.০২.২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
