
নিউজ ডেস্ক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রীর মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র বহি:স্থ পরীক্ষক কর্তৃক পুনর্মূল্যায়নের আদেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে রিটকারী শিক্ষার্থীর পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আহসানুল করিম। তাকে সহায়তা করেন ব্যারিস্টর শিহাব উদ্দিন খান।
তিনি জানান, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১ সালে অনুষ্ঠিত মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণায় নম্বর টেম্পারিং এবং অনিয়মের অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে রিট আবেদন করা হয়। আজ রিটের শেষে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার উত্তরপত্র বহি:স্থ পরীক্ষক কর্তৃক পুনর্মূল্যায়নের আদেশ প্রদান করেছেন।
তিনি আরো জানান, ২০২২ সালের ২৭ মার্চ প্রকাশিত অর্থনীতি বিভাগের ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ২০২২ সালের ১ আগস্ট হাইকোর্টের জারি করা রুলে পুনর্পরীক্ষণ/পুনর্মূল্যায়পূর্বক পুনরায় ফলাফল প্রস্তুতের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা হবে না এবং বিবাদিদের কেন ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার ফলাফল পুনর্পরীক্ষণ বা পুনর্মূল্যায়নের নির্দেশ প্রদান করা হবে না তা জানতে চাওয়া হয়।
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী জারমিনা রহমান এ রিট আবেদন করেন। রিটকারী অনার্সে সবোর্চ্চ ৩.৮২ পেয়ে প্রথম হলেও মাস্টর্স তাকে মাত্র ৩.৪৫ সিজিপিএ প্রদান করা হয়েছে। এতে করে রিটকারী ছাত্রী উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আবেদন করার নূন্যতম যোগ্যতা হারিয়েছেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল