মৌলভীবাজারঃ জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কেরাত ইভেন্টে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে বড়লেখার আরিকা ফাইরুজ। সে রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী এবং বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার দীদার মাসদ ও পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক হাসিনা আক্তারের বড় মেয়ে।
বাংলাদেশ স্কাউটসের পরিচালনা এবং স্পেশাল ইভেন্টস বিভাগের ব্যবস্থাপনায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ৪ ফেব্রুয়ারি জাতীয় এ প্রতিযোগিতার অফিসিয়ালি ফলাফল ঘোষণা করেন।
আরিকা ফাইরুজ মৌলভীবাজার জেলা ও আঞ্চলিক (বিভাগ) পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। অতঃপর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তৃতীয় স্থান অধিকার করেছে।
প্রসঙ্গত, সংগীত, মূকাভিনয়, নৃত্য (কাব ও স্কাউট) যন্ত্রসংগীত, বাংলাভাষায় উপস্থাপনা, আবৃত্তি, কেরাত এবং আজান বিষয়ের ওপর বাংলাদেশ স্কাউটস জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
