এইমাত্র পাওয়া

শিক্ষকদের থেকে অবৈধভাবে অর্থ আদায়, সতর্ক করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষকদের কা‌ছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন কর্মকাণ্ডে জড়িত থাকলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ‌ডিটের না‌মে লালম‌নিরহা‌টে শিক্ষকদের কা‌ছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অথবা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তদের শাস্তির আওতায় আনা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.