ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দেশের একমাত্র আবাসিক বিশ্বিবদ্যালয় হওয়া সত্ত্বেও এবারও নবীন শিক্ষার্থীদের (৫২ ব্যাচ) ঠাঁই হয়েছে গণরুমে, কিন্তু শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক থাকছেন ৪ কক্ষে।
আগামীকাল থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষা বর্ষের (৫২ ব্যাচ) শিক্ষার্থীদের। এর আগে সিট সংকটের অজুহাত দেখিয়ে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তারা বলেছিলো আবাসন সংকট দূর করে আমরা ৫২ ব্যাচের ক্লাস শুরু করবো। কিন্তু আবাসন সংকট দূর করতে ব্যর্থ প্রশাসন আবারো নবীন শিক্ষার্থীদের তুলে দিয়েছে গণরুমে।
খোঁজ নিয়ে জানা যায়, ছেলেদের ১০টি হলে পাঁচ শতাধিক ছাত্রলীগ কর্মী অবৈধভাবে অবস্থান করছেন। শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল মওলানা ভাসানী হলের ৩২০ ও ৩২২ নাম্বার কক্ষে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৩৪৯ ও ৪৪৭ নাম্বার কক্ষে আরাম আয়েশে থাকছেন। হাবিবুর রহমান লিটন বিশ্ববিদ্যালয়ের ৪৩ ব্যাচে পৌষ্য কোটায় ভর্তিকৃত ছাত্র। নিয়ম অনুযায়ী, পোষ্যকোটায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী হলে থাকতে না পারলেও লিটন একাই থাকেন চার কক্ষে।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘এটা সম্পূর্ণ ভুল তথ্য, আমি এক রুমে থাকি।’ চারজনের কক্ষে একা কিভাবে থাকেন প্রশ্ন করা হলে তিনি কল কেটে দেন।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ইস্রফিল আহমেদের কাছে জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বৃহস্পতিবার সকালে দেখা করতে বলে কল কেটে দেন। সময়ের আলো
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
