জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটি সহকারী স্টেশন মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২) ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা ও যোগ্যরা ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
পদসংখ্যা: ৪১৭
যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড–১৫)
পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)
পদসংখ্যা: ১৩৪
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে: পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ছাড়া সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদন ফি: সহকারী স্টেশন মাস্টার পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ) ও সহকারী লোকোমোটিভ মাস্টার পদের জন্য নির্ধারিত ফি ১১২ টাকা (টেলিটকের সার্ভিস চার্জসহ)।
আবেদনের প্রক্রিয়া: অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে নিজের রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০ × ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি আগামী ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন ওয়েবসাইটে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
