প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন ইমরুল কায়েস

ঢাকা: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

বুধবার (৩১ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২০১৭ সালের ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক এম এম ইমরুল কায়েস।

বিসিএস ক্যাডারের এ কর্মকর্তা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক (মনিটরিং অফিসার) হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.