নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিষয়ভিত্তিক মূল্যায়ন ট্যুলস ব্যবহার করে দাখিল ষষ্ঠ ও দাখিল নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন পারদর্শিতার নির্দেশক পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হয়েছে।দাখিলের যষ্ঠ ও সপ্তম শ্রেণির আগের পারদর্শিতার নির্দেশক পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হয়েছে। অষ্টম ও নবম শ্রেণির জন্য পারদর্শিতার নির্দেশক প্রণয়ন করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন ট্যুলস ও নির্দেশনা প্রস্তুত করেছে এনসিটিবি।
এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মুহম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয় যা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে শিখন এবং মূল্যায়ন কার্যক্রম চলমান আছে। এরই ধারাবাহিকতায় 2024 শিক্ষাবর্ষ থেকে অষ্টম এবং নবম শ্রেণিতেও শিখন ও মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এ শিক্ষা প্রতিষ্ঠানে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন পরিচালনার কথা বলা হয়েছে। এ প্রেক্ষিতে ২০২৪ শিক্ষাবর্ষের শুরু থেকেই সংশ্লিষ্ট শ্রেণিসমূহে শিখনকালীন মূল্যায়ন পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে।
শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য পূর্বের পারদর্শিতার নির্দেশকসমূহের (PI) পরিমার্জন করে নতুন করে প্রণয়ন করা হয়েছে। এছাড়াও অষ্টম ও নবম শ্রেণির জন্য পারদর্শিতার নির্দেশকসমূহ (PI) প্রণয়ন করে ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন ট্যুলস ও নির্দেশনা এনসিটিবি কর্তৃক প্রস্তুত করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রস্তুতকৃত বিষয়ভিত্তিক শিখনকালীন মূল্যায়ন ট্যুলস ও এই সংক্রান্ত নির্দেশনাসমূহের সফট কপি (গুগল ড্রাইভ লিংক) এতদসঙ্গে ইমেইলে (dg@dme.gov.bd) প্রেরণ করা হলো। সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক মূল্যায়ন ট্যুলস ও নির্দেশনাসমূহ আপনার অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ এবং নির্দেশনা অনুসরণপূর্বক ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়, উপরিল্লিখিত নির্দেশনার প্রেক্ষিতে ২০২৪ সালের শিক্ষাবর্ষের শুরু থেকেই বিষয়ভিত্তিক মূল্যায়ন ট্যুলস (সংযুক্তি) ব্যবহার করে দাখিল ষষ্ঠ থেকে দাখিল নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
:মূল্যায়ন ট্যুলস ও এ সংক্রান্ত নির্দেশনাসমূহের সফট কপি (গুগল ড্রাইভ লিংক)

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
