বগুড়াঃ মসজিদ নিয়ে দ্বন্দ্বের জের ধরেই একের পর এক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কায়েস। মঙ্গলবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক ইমরুল কায়েস বলেন, আমার বাড়ির পাশে একটি মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব খান নাজমুস সোয়েবের সঙ্গে বিরোধ চলছে। এ কারণে আমরা মহল্লার লোকজন আরেকটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করছি। এতে ওই সচিব ক্ষিপ্ত হয়ে তার বাড়ির কেয়ারটেকার আব্দুস সালাম এবং বহিরাগত ১০ থেকে ১২ জন ব্যক্তিকে দিয়ে আমার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মিথ্যা এবং বানোয়াট গল্প বানিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ দায়ের করেন, যা তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এরপরও আমাকে হয়রানি করতে ওই সচিব আব্দুস সালামকে দিয়ে আরেকটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে উপ-সচিব খান নাজমুস সোয়েব জানান, এলাকায় না থাকলেও অনেক উন্নয়ন কাজ করেছি। কিন্তু ওই প্রধান শিক্ষক প্রায় কাজেই বাধা দিত। এ ছাড়া বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের কারণে অভিভাবক এবং স্থানীয়রা তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এ কারণে তাকে বদলিও করা হয়েছে। তাই তিনি ক্ষিপ্ত হয়ে আমার সুনাম ক্ষুণ্ন করতে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উত্থাপন করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
