এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

গাজীপুরঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তির নব-আবিষ্কারে আজকের পৃথিবী যখন বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে। সমাজ, সভ্যতা আর পৃথিবী যখন প্রতিনিয়ত আমূল বদলে যাচ্ছে তখন পরিবর্তিত পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় সম্পৃক্ত হবে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’-এর সুফল প্রত্যন্ত অঞ্চলের মানষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়েছে, দুর্নীতি দূর হয়েছে, হয়রানির অবসান হয়েছে।

তিনি শিক্ষার্থীদের দেশের সঠিক ইতিহাস জানতে ও বই পড়তে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন প্রমুখ।

 শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.