এইমাত্র পাওয়া

গাজায় নিহত বেড়ে ২৪, ৪৪৮

ঢাকাঃ ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৪৮। নিহতদের মধ্যে শিশু ও নারী প্রায় ৭৫ শতাংশ। বুধবার (১৭ জানুয়ারি) গাজার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতির তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১ হাজার ৫০৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এসেছে।

বুধবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত ১৬৩ জন। একই সময়ে আহত হয়েছে ৩৫০ জন। এ সময় ইসরায়েলি সেনারা ১৬টি গণহত্যা সংঘটিত করেছে বলেও অভিযোগ করা হয়েছে গাজার স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে।

হতাহতের পাশাপাশি গাজায় প্রায় ৮ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, নিখোঁজরা বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে আছে।

ইসরায়েলি হামলায় গাজার ৬০ শতাংশের বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। স্থানচ্যুত হয়েছে ১৯ লাখের বেশি মানুষ, যা অবরুদ্ধ উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ। গাজার মোট জনসংখ্যা ২৩ থেকে ২৪ লাখ।

গাজায় খাদ্য, পানি, ওষুধ, বস্ত্রসহ নিত্য প্রয়োজনীয় সব কিছু তীব্র সংকট। এ অবস্থায় মঙ্গলবার ফের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। যুদ্ধবিরতির জন্য সব জিম্মিকেও মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.