নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও সাময়িকভাবে বন্ধ রাখার যাবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এক নির্দেশনা জারি করে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা নো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে।
এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলমান আছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিধায় যে সকল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সে সকল জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকগণ সংশ্লিষ্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অ্যাকাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত)।
দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ঠাণ্ডাজনিত নানা রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। শীতের তীব্রতা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

