এইমাত্র পাওয়া

নওগাঁ সিভিল সার্জনের কার্যালয় নেবে ১০৫ কর্মী

 

চাকরি ডেস্ক।।

১৩ থেকে ১৫তম গ্রেডের ৪ ধরনের পদে ১০৫ জন নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, নওগাঁ। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ১৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে। আবেদনের সুযোগ পাবেন কেবল নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারা।

পদের বিবরণ:
১. কম্পিউটার অপারেটর-৪টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. স্টোরকিপার-৪টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. স্বাস্থ্য সহকারী-৯৬টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. ড্রাইভার-১টি
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক: http://csnaogaon.teletalk.com.bd


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.