এইমাত্র পাওয়া

জেলা শিক্ষা অফিসে যাবার পথে বাসচাপায় স্কুল শিক্ষকের মৃত্যু

নাটোরঃ জেলায় বাসের নিচে চাপা পড়ে মোহম্মদ রজব আলী নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রজব আলী বাগাতিপাড়ার সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও একই উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রজব আলী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই রজব আলীর মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি ঘটনাস্থলেই রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.