এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টা নিয়োগ, নতুন মুখ কামাল নাসের চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। গত মন্ত্রিসভার মতো নতুন মন্ত্রিসভায়ও ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান এবং মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ পেয়েছেন।

এদের সঙ্গে সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা পদে থাকার সময় এরা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন‌ বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.