এইমাত্র পাওয়া

নতুন মন্ত্রীকে তলব করল নির্বাচন কমিশন

ঢাকাঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও নতুন মন্ত্রিসভায় জায়গা পাওয়া ফরিদুল হক খানকে প্রকাশ্যে ভোট প্রদানের অভিযোগে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক নোটিশে তাকে তলব করা হয়।

ইসির নোটিশে ফরিদুল হক খানকে বলা হয়েছে, ‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আপনি জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ।’

এতে বলা হয়, ‘উল্লিখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সোমবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নম্বর-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.