এইমাত্র পাওয়া

শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো: ড. সাদিক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ সুনামগঞ্জ-৪ আসনের নৌকার বিজয়ী প্রার্থী ড. মোহাম্মদ সাদিক বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকেন। তারপরও ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে ভালো অবস্থানে আছেন। প্রান্তিক জনগোষ্ঠীর যারা উচ্চ শিক্ষিত তারা অনেকেই বিসিএস পাস করে ভালো অবস্থানে রয়েছেন।

সুনামগঞ্জের মানুষের উচ্চ শিক্ষার প্রতি অনাগ্রহ। বিদেশ যাওয়ার প্রবণতার বেশি। এসব কারণে চাকরি ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। সুনামগঞ্জকে শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো।

মঙ্গলবার সকালে দাঁড়ারগাও নিজ বাড়িতে সাংবাদিকদের দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনপ্রতিনিধির সঙ্গে আগে কাজ করেছি এখন জনগণের সংগে কাজ করবো। টেবিলের এক পাশে ছিলাম এখন আরেক পাশে এসেছি। কিছুটা পার্থক্য আছে। একজন সরকারি কর্মকর্তা যখন সততা দক্ষতার সঙ্গে কাজ করেন তখন কর্মকর্তা ও জনগণের মধ্যে একটা ঐক্য রচিত হয়। সিভিল সার্ভিস ও রাজনীতিবিদ প্রতিপক্ষ নয় একে অপরের পরিপূরক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.