নাটোরঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে পরাজিত করে প্রায় ৯৩ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।
এর আগে, রবিবার সকাল ৮টায় নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মা, স্ত্রী, বড় ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। নাটোর পৌরসভার ৮নং ওয়ার্ডের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
এ আসনে টানা তিনবারের সংসদ সদস্য ও দুইবারের প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতিমন্ত্রী পলক নৌকা প্রতীক নিয়ে লড়াই করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
