হবিগঞ্জঃ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে কাস্টিং ভোটের ৮০ শতাংশ ভোট পেয়েছেন ব্যারিস্টার সুমন।
নৌকার প্রার্থী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর চরম ভরাডুবি হতে চলেছে এই আসনে। এখনো পর্যন্ত একটি কেন্দ্রেও মন্ত্রী পাস করতে পারেননি।
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী ১৪ কেন্দ্রে সুমন পেয়েছেন ১৩ হাজার ৬৩১ ভোট ও আওয়ামী লীগের প্রার্থী টানা দুবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৪ হাজার ৫২২ ভোট।
হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রার্থী সৈয়দ সায়েদুল হকসহ নৌকা, ডাব, ছড়ি, নোঙ্গর, লাঙ্গল, মিনার ও চেয়ার প্রতীকের মোট ৮ জন প্রার্থী রয়েছেন। এই আসনে ১৭৭টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১২ হাজার ৩০৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৪ হাজার ৪২৩ জন।
এর আগে সকালে ভোট দিয়ে জয়ের ব্যাপারে সুমন বলেন, আমি প্রতিবারই বলে আসছি যে, ঘাম কখনও প্রতারণা করে না। আর আমি যে পরিমাণ ঘাম ফেলছি, এই ঘামই কিন্তু আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। আমার বিশ্বাস, এই ঘামই জবাব দেবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
