ঢাকাঃ অবশেষে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব। ভিড়ের মধ্যে এক সমর্থককে চড় মেরে বসেন সাকিব। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব। দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তিনি।
মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছে সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
এর আগে গ্যালারিতে ভক্তকে চড় মেরে বিতর্কিত হয়েছিলেন সাকিব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
