এইমাত্র পাওয়া

প্রকাশ্যে ভোটগ্রহণ: প্রধান শিক্ষক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার

রাজবাড়ীঃ প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী, বালিয়াকান্দি) আসনের হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ সেখকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন।

তিনি বলেন, রাজবাড়ীর-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ সেখ। আমাদের কাছে অভিযোগ আসে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণ করা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাই। যে কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সহকারী প্রিসাইডিং অফিসার সুশান্ত কুমার রায়কে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.