স্কুল জীবনের শিক্ষকের কাছে দোয়া চাইলেন নৌকার প্রার্থী

চট্টগ্রামঃ জেলার বাঁশখালী আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নিজের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বগলাভুষন বড়ুয়ার কাছে দোয়া ও ভোট চাইলেন। নৌকা প্রতীকের জন্য শীলকুপ বড়ুয়া পাড়া গিয়ে শিক্ষক বগলাভুষন বড়ুয়াকে সালাম করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে যাতে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন তার জন্য দোয়া ও ভোট চাইলেন।

এ সময় মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, তাদের দোয়া ও আর্শীবাদ ছিল বলে আজ আমি দুবারের সংসদ সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি আবার ও দল তৃতীয় বারের মত মনোনয়ন দিয়েছে । সাধারন জনগনের ভালবাসায় আবারো বিজয়ী হব এ আমার প্রত্যাশা।

প্রচারনা কালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুপাল বড়ুয়া, জয়নুল আবেদীন রিপন,মিজান সিকদার, মোজাফফর আহমদ, অমিত চৌধুরী অমি,আবু সাঈদ বাবুল প্রমুখ।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে বেশি সংখ্যক ১০ জন প্রার্থী বাঁশখালী আসনে নির্বাচনে লড়ে যাচ্ছেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ঈগল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ কবির লিটন ট্রাক প্রতীক, ইসলামী ফ্রন্টের মহিউল আলম চৌধুরী মোমবাতি প্রতীক, ইসলামী ঐক্যজোট শফকত হোসেন চাটগামী মিনার প্রতীক, ন্যাপের প্রার্থী আশীষ কুমার শীল কুঁড়েঘর প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর আবদুল মালেক আশরাফী চেয়ার প্রতীক, কংগ্রেস প্রার্থী জিল্লুল করিম শরীফি ডাব প্রতীক,স্বতন্ত্র প্রার্থী মো. খালেকুজ্জামান বেঞ্চ প্রতীক, এনপিপির মামুন আবছার চৌধুরী আম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নৌকা প্রতীকের সমর্থনে শীলকুপ, চাম্বল ও ছনুয়া এলাকায় গনসংযোগ ও সমাবেশ করেন। এসময় তিনি বলেন, স্মার্ট ও আধুনিক বাঁশখালী বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক নৌকায় রায় দিন। এ সরকারের আমলে অনেক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। সে ধারাবাহিকতা বজায় রাখতে এবং অতীতের সকল ভুল ভ্রান্তি দূর করে জনগণকে উন্নয়ন উপহার দিতে নৌকা প্রতীকে রায় দেওয়ার আহবান জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০১/২০২৪

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.