নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপীল বিধিমালা- ২০২৩ এবং এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক বদলী নীতিমালা-২০২৩ নিয়ে পূর্ব ঘোষিত কর্মশালা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার ০২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে কর্মশালা অনুষ্ঠিত হবার কথা ছিল।
সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ এর সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই এর সভাকক্ষে আগামী আগামী ০২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে সকাল ১০ টায় এমপিওভূক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক বদলী নীতিমালা-২০২৩ কর্মশালা এবং সকাল ১১ টায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপীল বিধিমালা- ২০২৩ বিষয়ক কর্মশালা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
