ঢাকাঃ ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।
সোমবার বেলা ৩টার সময় ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। তবে তাকে পাঁচ হাজার টাকা মুচলেকায় এক মাসের জামিন প্রদান করা হয়।
সেই সঙ্গে তার সাথে থাকা একই মামলাল অন্য আসামিদেরও একই শাস্তি দেওয়া হয়।
এর আগে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে রায় পড়ার সময় আদালত বলেন, তিনি (ড. মুহাম্মদ ইউনূস) দায় এড়াতে পারেন না।
আজ সোমবার (০১ জানুয়ারি) দুপুর ২টা ১২ মিনিটে ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা এজলাসে আসন গ্রহণ করেন। দুপুর ২টা ১৫ মিনিটে মোট ৮৪ পৃষ্ঠার রায়ের মূল অংশ পড়া শুরু করেন।
এর আগে ১টা ৪০ মিনিটে ড. মুহাম্মদ ইউনূস আদাল প্রাঙ্গণে এসে উপস্থিত হন।
গত ২৪ ডিসেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। একইসঙ্গে এই মামলায় রায় ঘোষণার জন্য ১ জানুয়ারি দিন ধার্য করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
