এইমাত্র পাওয়া

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৫৭০ শিক্ষার্থী

 নিজস্ব প্রতিবেদক।।

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা-২০২৩ এর উত্তরপত্র পুননিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের নয়টি সাধারণ বোর্ডে মোট ১ হাজার ১০৮ জন শিক্ষার্থীর ফলাফল ফেল থেকে পাসে পরিবর্তিত হয়েছে এবং নতুনভাবে জিপিএ-৫ পেয়েছেন ৫৭০ জন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বোর্ডসমূহের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ড সমূহের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীর ফলাফল ফেল থেকে পাসে পরিবর্তিত হয়েছে ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে মোট ৪৮৩ জন শিক্ষার্থীর ফলাফল ফেল থেকে পাসে পরিবর্তিত হয়েছে।

অন্যান্য বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৩৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১৫২ জন, রাজশাহী বোর্ডে ৩৫জন, বরিশাল বোর্ডে ৩৬ জন, সিলেট বোর্ডে ২৫ জন, দিনাজপুর বোর্ডে ৩৮ জন এবং কুমিল্লা বোর্ডে ১৫৪ জন শিক্ষার্থীর ফলাফল ফেল থেকে পাসে পরিবর্তিত হয়েছে।

অপরদিকে ফলাফল পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ বেড়েছে ঢাকা বোর্ডে। এ বোর্ডে মোট ২৩৬ জন নতুনভাবে জিপিএ ৫ পেয়েছেন।

এছাড়া যশোর বোর্ডে ১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৭৯ জন, রাজশাহী বোর্ডে ২৬ জন, বরিশাল বোর্ডে ২৩ জন, ময়মনসিংহ বোর্ডে ৬৮ জন, সিলেট বোর্ডে ২২ জন , দিনাজপুর বোর্ডে ৩৩ জন এবং কুমিল্লা বোর্ডে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.