ব্যবসার জন্য নিয়মিত স্কুলে আসতে পারেন না প্রধান শিক্ষক রহিম মিয়া

টাঙ্গাইলঃ সখিপুর উপজেলার হাজী ইন্নছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত না গিয়ে সখিপুর উপজেলা গেট সংলগ্ন জেওষুানা রোডে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে।

প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে সময় না দেওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা হাজী ইন্নছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্যত্র চলে যাচ্ছে। ফলে দিনকে দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থাই গ্রহণ করছেন বলে শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট থেকে অভিযোগ পাওয়া যায়। কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক বলেন- প্রধান শিক্ষক আব্দুর রহিম ঠিকমতো বিদ্যালয়ে আসেন না। প্রধান শিক্ষক আব্দুর রহিম শিক্ষা অফিসের সাথে সিøপের টাকার মালামাল ক্রয় বাবদ টিও, এটিওদের সাথে ব্যবসায়িক কমিশন দিয়ে থাকেন বলে অভিযোগ পাওয়া যায়।

হাজী ইন্নছনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া বলেন, ব্যবসা করার কারণে কাস্টমার ফোন দিলে স্কুল থেকে চলে আসতে হয়, নিয়মিত স্কুল সময়ে স্কুলে থাকা সম্ভব হয় না।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আজিজুল ইসলাম ফকির বলেন- প্রধান শিক্ষক আব্দুর রহিম মিয়া স্কুলে এসে হাজিরা খাতায় দস্তখত দিয়েই চলে যায়।

ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মো. সাইফুল ইসলাম ফকির বলেন- প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না।

উপজেলা সহকারি শিক্ষা অফিসার মুরাদ হোসেন খান বলেন- বার বার তাকে সতর্ক করার পরও সে নিয়মিত বিদ্যালয়ে যান না।

উপজেলা শিক্ষা অফিসার রাফিউল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.