এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র মারাত্মক আহত

আল-মাহমুদ জিম।।

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার গঙ্গাতলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার শোন্দাহ গ্রামের কামরুলের ছেলে তুহিন (১৭) ও একই গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে নিসান (১৭)।

প্রতক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় উপজেলার মাজিহাট গ্রাম থেকে বাড়ির উদ্দেশ্য ফেরার পথে মোটরসাইকেলের উচ্চগতির কারণে গঙ্গাতলা নামক গ্রামে এসে গাড়ির নিয়ত্রণ হারিয়ে মেহগনি গাছের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়ে স্কুল ছাত্র তুহিন(১৭) ও নিসান(১৭) স্থানীয়দের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এরমধ্যে তুহিন(১৭) এর অবস্থা আশংকা জনক।তুহিন উপজেলার শোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। ও নিসান (১৭)রাজমিস্ত্রী কাজ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.