ব্রাহ্মণবাড়িয়া” ‘আড়াই ঘণ্টার এমপি’ খ্যাত মো. শাহজাহান আলম সাজু দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করলেন। সমঝোতায় জাতীয় পার্টিকে আসন ছেড়ে দেওয়ায় শাহজাহান আলম ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রবিবার সহকারী রিটানিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তিনি মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন। এরআগে ১৫ নভেম্বর উপ-নির্বাচনে জয়ী হওয়া শাহজাহান আলমকে দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শাহজাহান আলমের জয়ের মাধ্যমে ৫০ বছর পর এ আসনটি ফিরে পায় আওয়ামী লীগ।
তিনি জানিয়েছেন, দলীয় নির্দেশনা মেনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। শাহজাহান আলম শপথ নেওয়ার আড়াই ঘণ্টা পর তফসিল ঘোষণা করে আওয়ামী লীগ। যে কারণে শাহজাহান আলম নিজেকে ‘আড়াই ঘণ্টার এমপি’ হিসেবে আখ্যায়িত করেন।
উল্লেখ্য, মো. শাহজাহান আলম সাজু একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং শিক্ষক নেতা। তিনি ৫ নভেম্বর ২০২৩ তারিখে উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এরপর দ্বাদস সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মনোনীত হন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
