এইমাত্র পাওয়া

জ্যেষ্ঠ প্রভাষক হলেন ২০ জন, উচ্চতর স্কেল পেলেন ৫৯ শিক্ষক

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ বিভিন্ন বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক হয়েছেন ২০ জন প্রভাষক। উচ্চতর স্কেল পেয়েছেন কারিগরির ৫৯ জন শিক্ষক কর্মচারী। বিএড স্কেল দেয়া হয়েছে আর ৫ জন শিক্ষককে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও অনুমোদন কমিটির ৩০ তম সভার সিদ্ধান্তের আলোকে তাদের এসব স্কেল দেয়া হয়েছে।

২০২০ সালের শেষে জারি করা এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষকের পদোন্নতি দিতে জ্যেষ্ঠ প্রভাষক পদ সৃষ্টি করা হয়েছে। আগে উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের কলেজের প্রভাষক পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হতে পারতেন। কিন্তু এখন তারা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাচ্ছেন। এ ২০ জন কারিগরি প্রভাষক জ্যেষ্ঠ প্রভাষক স্কেল পেলেন। আর ৫৯ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর স্কেল, ৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রভাষক স্কেল, উচ্চতর স্কেল, বিএড স্কেল ও অধ্যক্ষ স্কেল পাওয়া শিক্ষক-কর্মচারীদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.