নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে ৭৬ দিন ছুটি থাকবে। এর মধ্যে ঈদুল ফিতরসহ অন্য ছুটি থাকবে ১১ মার্চ থেকে ১৮ এপ্রিল, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি ১৩ জুন থেকে ২ জুলাই ও দুর্গাপূজার ছুটি ৯ থেকে ১৭ অক্টোবর।
এ ছাড়া কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৩ মে থেকে ৯ জুন। নির্বাচনী পরীক্ষা ২০ অক্টোবর থেকে ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা ২১ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে।
ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
