এইমাত্র পাওয়া

জাতির সূর্যসন্তানদের আদর্শে তরুণদের উজ্জীবিত করা শিক্ষকদের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি ছিল।

বৃহস্পতিবার সকালে রবির একাডেমিক ভবন-৩ এর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

রবি শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, ছাত্রী নিবাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালনের পর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রবির ভিসি ড. মোঃ শাহ্ আজম বলেন, এই হত্যাযজ্ঞ ১৯৭১-এর পূর্ব থেকেই শুরু হয়ে তা স্বাধীন বাংলাদেশেও অব্যাহত ছিল। ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, ২১শে আগস্টে গ্রেনেড হামলা- এ সবই স্বাধীনতাবিরোধী শক্তি তথা পাকিস্তানিদের এদেশীয় দোসরদের সুপরিকল্পিত কার্যক্রমের অংশ।

তিনি বেদনার সঙ্গে বলেন, যাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি, তাদের সম্বন্ধে তরুণ প্রজন্ম পরিপূর্ণ ধারণা রাখে না। তাই পঠন-পাঠনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে জাতির সূর্যসন্তানদের বীরত্বগাঁথা ও আদর্শে উজ্জীবিত করা শিক্ষকদের দায়িত্ব। আপনারা জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের কখনো ক্ষমা করবেন না। তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং শহীদদের উত্তরাধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

আলোচনা সভায় রবি শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম বলেন, বাঙালি জাতিসত্তার জাগরণে শহীদ বুদ্ধিজীবীদের অবদান অপরিসীম। আমরা তাঁদের অভাব অনুভব করি সবসময়। তাঁদের কাছে জারি চিরঋণী। সভায় আরও বক্তৃতা করেন রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এ লোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.