এইমাত্র পাওয়া

সংযুক্ত আরব আমিরাতে বাউবি’র শিক্ষা কার্যক্রম চালু

ঢাকাঃ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার অন্যতম যোগানদাতা দেশ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

বাউবি’র ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের উদ্যোগে বুধবার (১৩ ডিসম্বর) বিকেল তিনটায় বাউবি এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে এক অনলাইন মতবিনিময় সভায় সংযুক্ত আরব আমিরাতে বাউবি’র নিশ-২ শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বহি: বাংলাদেশ নিশ-২ শিক্ষা কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষণা করেন। উপাচার্য তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী কর্মীদের কর্মক্ষেত্রে দক্ষতাবৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশী বংশোদ্ভূতদের শিক্ষা সুবিধা বিস্তরণে বাউবি দেশের বাইরে শিক্ষা প্রোগ্রাম চালু করেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্বজনীন শিক্ষানীতির আলোকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনগাষ্ঠী তৈরি এবং অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে টিকে থাকার কথা বলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বাউবি বহি: বাংলাদেশ শিক্ষা কার্যক্রম চালু করেছে। বাউবি সেই লক্ষ্যে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করে কাজ করে যাচ্ছে। দেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাউবি কর্মমুখী ও নীডবেইজ শিক্ষা প্রোগ্রাম চালু করবে। কর্মমুখী শিক্ষা ও রেমিটেন্স যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমাদের জিডিপি বৃদ্ধি পাবে।

তিনি আরো বলেন, বাউবি শিক্ষার মানোন্নয়নে কোন ধরনের কমপ্রোমাইজ করবেনা। একটি ভিশন নিয়ে বাউবি এগিয়ে যাচ্ছে। করোনাকালীণ যে ক্রাইসিস তৈরি হয়েছিল আমরা তা উত্তোরন করতে পেরেছি। দূতাবাসের আর্থিক সহযোগিতার জন্য তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশী অভিবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো: আবু জাফর। সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি চীফ অব মিশন মো: মিজানুর রহমান বলেন, বাউবি’র এই প্রোগ্রাম সময়োপযোগী। তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখার কথা উল্লেখ করেন এবং একটি টার্গেট গ্রুপ খুঁজে বের করে তাদের চাহিদা মাফিক প্রোগ্রাম/কোর্স চালুর কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বাউবি’র উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং দুবাই ও উত্তর আমিরাতের মান্যবর কনসালটেন্ট জেনারেল বিএম জামাল হোসেন বক্তব্য রাখেন।

ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদের সঞ্চালনায় শুভেছা বক্তব্য রাখেন বাউবি’র ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম। জুম ওয়েবিনার দুবাই ও উত্তর আমিরাতের ডেপুটি কনসালটেন্ট জেনারেল মো: শাহেদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর (শ্রম) মো: আবদুস সালাম প্রথম সচিব ( ইসিটি) মো: শাহরিয়ার আলম, প্রথম সচিব (পাসপোর্ট) মো: কাজী ফয়সাল, প্রথম সচিব ( প্রেস) মো: আরিফুর রহমান, প্রথম সচিব ( শ্রম) মিসেস শাহনাজ পারভীন, প্রথম সচিব ( এনআইডি ও স্পোর্টস) মো: বদরল আলম, দ্বিতীয় সচিব ( এইচওসি) মানিক রঞ্জন বড়ুয়া, দ্বিতীয় সচিব (প্রটোকল) মো: সাজ্জাদ জহির, বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স যোদ্ধারা সংযুক্ত ছিলন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.